অনুকা.
- ভ্রান্ত
বিলাস
১ভালোবাসা মানে উপর্যপরি তুমিহীনতা
২
ধর্মের দোহাই,
তোমাকে নিয়ে সকল অধর্ম করতে চাই।
৩
তোর হাসিতেআমার সকাল দুপুর সন্ধ্যা বাঁচে,
এক মূহুর্ত চুলের গন্ধরাতভর বুকের গভীর থেকে উঠে আসে।
৪
সবাই ঘুমায় রাতের মোহে,
আর আমি জাগি, তোমার মোহে।
৫
তোমার পৃথিবী ভুলে
এক মূহুর্ত আমার ভূবনে এসো,
রাতের এক একটি মূহুর্ত
সহস্র বছরের যাতনা সয়ে ভোর হয়।এমনি কোন এক ভোর
চির বিদায় উপহার দেবে,
নিথর রবে
তোমার সত্ত্বার মোহাবেশ।
৬
বাসর শেষে ফুল যদি বাসি হয়!
তবে বাসর সাজাতে এত আয়োজন কেন?
আকাঙ্খা মেখেই কেটে যাক এক রতি জীবন ।
৭
তোমায় তো আর কেউ চেনেনা
সবাই চেনে এন্টাসিড,
বুকের ব্যাথা কেউ বুঝেনাসবাই ভাবে গ্যাসট্রিক।
৮
বুক ভরে শ্বাস নিতে পারিনা--
পুরোটা জুড়েই "তুমি"
দীর্ঘ শ্বাসটা ছাড়তে পারলেকালবৈশাখী নস্যি ....
No comments:
Post a Comment